পথ দুর্ঘটনায় মৃত এক গুরুত্বর আহত আরো দুই জন। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের দাড়িভিট এলাকায় বেঙ্গল টু বেঙ্গল রাজ্য সড়কে। জানাজায় বৃহস্পতিবার রাতে মোটরবাইকে চেপে দিদির বাড়ি থেকে প্নডিতপোতা-১ গ্রাম পঞ্চায়েতের গুয়াবাড়ি এলাকায় বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রন হারিয়ে পিকআপ গাড়ির ধাক্কায় দাড়িভিট এলাকায় রাজ্য সড়কে দুর্ঘটনা গ্রস্থ হয় মোটরবাইকটি। মোটরবাইক আরোহী নুরবাহার (১৭) ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুত্বর আহত হয় মহঃ ফিরোজ ও তার মা ফিরোক্তা খাতুন। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। ঘাতক পিকআপ গাড়িটিকে পুলিশ আটক করলেও গাড়ির চালক পলাতক। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই পথ দুর্ঘটনার জেরে মৃতের পরিবারে নেমে আসে শোকের ছায়া।
উত্তরদিনাজপুর